Admin
২৭ জুলাই ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ  প্রতিনিধি: ময়মনসিংহের শিশু বলৎকারকারী মাদ্রাসা শিক্ষককের স্থায়ী বহিষ্কার, শিক্ষকদের সাথে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতির অসৌজন্যমূলক আচারণের জন্য ক্ষমা প্রার্থনা, শিক্ষকদের বেআইনী ভাবে বহিস্কারের পায়তারা বন্ধের দাবীতে মাদরাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কেবি ইসমাইল রোডে (পাটগুদাম টু কাচারি সড়ক) জামিয়া ফয়জুর রহমান (রহ:) বড় মসজিদ, মাদরাসার শিক্ষার্থীরা অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় নগরীবাসীর চরম ভোগান্তি ও দুর্ভোগের সৃষ্টি হয়।

জানা যায়, ময়মনসিংহের ঐতিহ্যবাহী জামিয়া ফয়জুর রহমান (রহ:) বড় মসজিদ, মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুল হকের বিরুদ্ধে শিশু বলৎকার এবং অর্থ আত্মসাতের অভিযোগ ছিল, যার কারণে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম একটি তদন্তের পর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেন। একই সঙ্গে, তিনি মাদরাসার অন্য দুজন শিক্ষক মুফতি মোফাজ্জল হক ও মুফতি সারোয়ার হোসেনকে পদ থেকে সরিয়ে দেন। ডিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকালে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

সূত্র জানায়, শিশু বলৎকার ও মাদারাসার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিগত কিছুদিন আগে মাদরাসা থেকে বহিষ্কার হন হুজুর মাওলানা আজিজুল হক। কিন্তু মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পদে বর্তমান দায়িত্বে থাকা জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম অভিযোগ তদন্তপূর্বক মাওলানা আজিজুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।

একই সঙ্গে মুফতি মোফাজ্জল হককে শিক্ষক পদ থেকে বহিষ্কার করেন এবং মুফতি সারোয়ার হোসেনকে মাদরাসার উপাধ্যক্ষ পদ থেকে অপসারণ ও পরিচালনা কমিটি থেকেও সরিয়ে দেন।

এ খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে ডিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সাড়া না দেওয়ায় সকাল ১০টায় শিক্ষার্থীরা মাদরাসা সংলগ্ন কেবি ইসমাইল রোডে (পাটগুদাম টু কাচারি সড়ক) অবস্থান নিয়ে ডিসির বিরুদ্ধে স্লোগান দেয়।

আন্দোলনকারী মাদরাসা শিক্ষার্থী তাওহীদুল ইসলাম ও নাজমুস সাকিব জানান, একটি মহল শিশু নির্যাতনকারী বহিষ্কৃত শিক্ষক আজিজুল হকের পক্ষে অবস্থান নিয়ে ডিসিকে নানা ভাবে প্রভাবিত করে শিশু নির্যাতনকারী বহিষ্কৃত শিক্ষকের পক্ষ নিয়ে অন্য শিক্ষক মুফতি মোফাজ্জল হককে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। একই সঙ্গে আমাদের উপাধক্ষ্য মুফতি সারোয়ার হোসেনকে পদ এবং মাদরাসার পরিচালনা কমিটি থেকেও ক্ষমতার অপব্যবহার করে অপসারণ করেছে। এছাড়াও ডিসি আমাদের হুজুরদের শাসিয়ে অপমান অপদস্থ করেছেন। অবিলম্বে ডিসি তার এসব সিদ্ধান্ত থেকে সরে না আসলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এদিকে সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি খুব দ্রুত সৃষ্ট সমস্যার সামাধান হবে।

ঘটনার বিষয়ে জানতে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম ও মাদাসার অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

১০

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

১১

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

১২

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

১৩

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

১৫

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

১৬

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

১৭

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

১৮

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১৯

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
শিরোনামঃ