Admin
২৭ জুলাই ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাইলস্টোনের শিক্ষার্থীদের স্মরণে প্রেরনার আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা : রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ময়মনসিংহে আলোচনা,দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে।

ময়মনসিংহের অরাজনৈতিক পরিবেশবাদী সংগঠন প্রেরণার উদ্যেগেপুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কে শুক্রবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষক – শিক্ষার্থীদের স্মরনে আলোচনা ও দোয়া করা হয়।

পরিবেশবাদী প্রেরণার সভাপতি ফরহাদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি জুলফিকার হায়দার,সংগঠনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী বাচ্চু,যুগ্ন সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সংগঠনের সদস্য ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাছ উদ্দিন খান, অধ্যাপক এরশাদুল হক, জোবায়ের সিদ্দিকী আনিসুর রহমান, আবুল কালাম সেলিম, প্রিন্স, জুয়েল, সোহেল ও আজিজুল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজ আমরা এক গভীর শোক আর বেদনার মুহূর্তে একত্রিত হয়েছি। রাজধান উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকসহ অসংখ্য প্রাণ ঝরে গেছে। এই দুঃখের ভাষা আমাদের কারো জানা নেই। প্রাণ হারানো ছাত্ররা ছিল আমাদের জাতির ভবিষ্যৎ। তারা ছিল স্বপ্নবাজ, উদ্যমী, দেশপ্রেমিক। কিন্তু আল্লাহ’র ইচ্ছার বাইরে আমাদের কিছু করার নেই।

বক্তারা আরো বলেন-আমরা মহান আল্লাহ দরবারে প্রার্থনা করি-আল্লাহপাক যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের পরিবারবর্গকে ধৈর্য ও সান্তনা দান করেন। এ ঘটনা আমাদের জন্যও একটি শিক্ষা। জীবন খুবই অস্থায়ী। আমরা কেউ জানি না কখন, কোথায়, কীভাবে বিদায় নিতে হবে। তাই আসুন, আমরা আমাদের জীবনকে আল্লাহ ভীরু করে গড়ে তুলি, অন্যের জন্য কল্যাণকর কাজ করি, এবং এই দুনিয়াকে যেন একটু ভালো করে রেখে যেতে পারি।

নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

১০

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

১১

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

১২

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

১৩

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

১৫

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

১৬

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

১৭

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

১৮

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১৯

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
শিরোনামঃ