Admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে লালনকন্যার স্মরণানুষ্ঠানে সংস্কৃতির ওপর আঘাতের ব্যতিক্রমী প্রতিবাদ

ময়মনসিংহে লালনকন্যার স্মরণানুষ্ঠানে সংস্কৃতির ওপর আঘাতের ব্যতিক্রমী প্রতিবাদময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক : লালনগীতির কিংবদন্তি শিল্পী যিনি লালনকন্যা বা লালন সম্রাজ্ঞী নামে পরিচিত—সেই ফরিদা পারভীনকে স্মরণ করতে ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদা পারভীন গত ১৩ সেপ্টেম্বর প্রয়াত হন। এ উপলক্ষে আজ শুক্রবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নদ পাড়ের বড়ইতলায় সাংস্কৃতিক সংগঠন ‘পরম্পরা’ এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। বড়ই গাছের নিচে সাদা কাপড় পেতে শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন।

তবে অতীতের অন্যান্য আয়োজনের মতো স্মরণানুষ্ঠানটি কেবল সংগীত পরিবেশনাতেই সীমাবদ্ধ থাকেনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি বর্বরোচিত ঘটনার প্রতীকী প্রতিবাদে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা লাভ করে।

ময়মনসিংহের তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকার হালিম উদ্দিন আকন্দকে কয়েকজন লোক ধরে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনাটি সম্প্রতি ভাইরাল হয়, তার প্রতিবাদস্বরূপ আয়োজক শামীম আশরাফের চুলও অনুষ্ঠানে প্রতীকীভাবে কেটে দেওয়া হয়। সংস্কৃতি কর্মীদের মতে, এটি ছিল মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও সংস্কৃতির ওপর আঘাত হানার বিরুদ্ধে এক শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ বার্তা। একটি ব্যতিক্রমী প্রতিবাদ।

অনুষ্ঠানের উদ্যোক্তা শামীম আশরাফ বলেন, লালন কন্যা ফরিদা পারভীনের মহাপ্রয়াণে দেশে কোনো বড় আয়োজন আমরা দেখিনি। তাকে স্মরণ করে আমরা একটি ছোট আয়োজনের চেষ্টা করেছি। পাশাপাশি মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত এবং মানুষের ওপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানাতে চেয়েছি।

অনুষ্ঠানে গবেষক স্বপন ধর বলেন, লালন মানব মানবতাবাদ ছড়িয়ে গেছেন। মানুষ যদি জন্ম না নিতো তাহলে পৃথিবীর সবটাই বিফলে যেতো। আগে মানুষ জন্ম নিয়েছে, তারপর নানা মতভেদ হয়েছে। যতবার যতো ধরনের সংকীর্ণ চিন্তাধারা এসেছে, সমস্তকে জোয়ারের জলের মতো ভাসিয়ে নিয়ে গেছে মানবতাবাদ।

উপস্থিত সংস্কৃতিকর্মীরা বলছেন, লালনের বাণীকে ধারণ করে এবং ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘পরম্পরা’ সংগঠনটি সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান জানাতেই ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে এ আয়োজন করে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

নেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটক

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী

১০

শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

১১

গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ

১২

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

১৩

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫

শেরপুরের গারো পাহাড়ে হাতি অধ্যুষিত এলাকাকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগে সেমিনার

১৬

ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক

১৭

অষ্টগ্রামে পশু হাসপাতালে ডাক্তার শূন্য, অভিযোগ এলাকাবাসীর

১৮

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বড় ভাই আটক

২০
শিরোনামঃ
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনবিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রীকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিংনেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটককলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালকগৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দমাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়েরচীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী