Author
৬ অগাস্ট ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন করবেন শিক্ষকেরা । আজ রোববার (২ আগস্ট ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে।

এর আগে গতকাল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর, পদায়নের পর প্রশিক্ষণ হবে । শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরী ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতাতে তা বিলম্বিত হয়েছে। আশাকরি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান করা হবে।’ ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ২৯ অক্টোবরে যোগদান করলে তাদের পদায়নের পর পেশাগত প্রশিক্ষণ করা হবে।

ছবি: খালেদ সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি আছে আজ রোববার (২ আগস্ট)। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন হবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা জড়ো হতে শুরু করেছেন সেখানে।

রাজধানীর শাহবাগের গোলচত্বরে পৌছাতে পারে নি ৫ শতাধিক সুপারিশপ্রাপ্ত শিক্ষক। জাতীয় জাদুঘরের আগে পুলিশ আটকে দিয়েছে। বৃষ্টিতে ভিজে সেখানেই তাঁরা অবস্থান করছেন। ছবিটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে তোলা
রাজধানীর শাহবাগের গোলচত্বরে পৌছাতে পারে নি ৫ শতাধিক সুপারিশপ্রাপ্ত শিক্ষক। জাতীয় জাদুঘরের আগে পুলিশ আটকে দিয়েছে। বৃষ্টিতে ভিজে সেখানেই তাঁরা অবস্থান করছেন। ছবিটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে তোলাছবি: ফাইজার মো. শাওলীন

গতকাল শনিবার সন্ধ্যায় শিক্ষকেরা এক বিজ্ঞপ্তিতে জানান, নিয়োগ বিধিমালা মেনে চলতি (আগস্ট) মাসের মধ্যেই তাঁদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে। যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন/অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে জারি করতে হবে। কোনো মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমের বিবৃতি সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বিশ্বাস করছেন না। এ দাবিতে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত জীবনের বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম: ইলিয়াস কাঞ্চন

রাসায়নিক ব্যবহারে স্বাদ ও ঘ্রাণ হারাচ্ছে মধুপুরের আনারস

শেরপুরে সিএনজি-ভটভটির সংঘর্ষে প্রাণ গেল ১৭ মাসের শিশুর

কিশোরগঞ্জে নিজ খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

সালিশে মাথা ন্যাড়া করে অপমানের ঘটনায় বিচারের দাবি

নদীতে বিলীন অলওয়েদার সড়ক রক্ষার দায় কার, এলজিইডির নাকি পাউবোর

একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস

শেরপুরে জেলা প্রশাসকের সহায়তায় আলুচাষির অস্ত্রোপচার

বাকৃবির গবেষণা আড়িয়াল বিলের কইসহ ৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

১০

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

১১

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

১২

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

১৩

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

১৪

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৫

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

১৬

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

১৭

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

১৮

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৯

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

২০
শিরোনামঃ
ব্যক্তিগত জীবনের বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম: ইলিয়াস কাঞ্চনরাসায়নিক ব্যবহারে স্বাদ ও ঘ্রাণ হারাচ্ছে মধুপুরের আনারসশেরপুরে সিএনজি-ভটভটির সংঘর্ষে প্রাণ গেল ১৭ মাসের শিশুরকিশোরগঞ্জে নিজ খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যুসালিশে মাথা ন্যাড়া করে অপমানের ঘটনায় বিচারের দাবিনদীতে বিলীন অলওয়েদার সড়ক রক্ষার দায় কার, এলজিইডির নাকি পাউবোরএকটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাসশেরপুরে জেলা প্রশাসকের সহায়তায় আলুচাষির অস্ত্রোপচারবাকৃবির গবেষণা আড়িয়াল বিলের কইসহ ৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি