Author
৬ অগাস্ট ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে অনলাইনে আবেদন করতে হবে। ১ আগস্ট শুরু হওয়া এ আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন আগামী ১ আগস্ট থেকে অনলাইনে গ্রহণ করছে সমাজসেবা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও অনলাইনে গ্রহণ করা হবে।

আগ্রহীরা dss.bhata.gov.bd/online-application ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক।

এ ছাড়া আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ