Author
৯ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরের বুকে উদীচীর সাংস্কৃতিক উৎসব

নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে হাওর ভ্রমণ উৎসব। হাওরের নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে দিনভর গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন উদীচীর অর্ধশতাধিক সদস্য ও শিল্পী।

মোহনগঞ্জ শহর থেকে যাত্রা শুরু করে উদীচীর সদস্যরা উপজেলার তেতুলিয়া গ্রামে পৌঁছান। সেখান থেকে দুটি ট্রলারে করে ডিঙাপোতা হাওরের বুক চিড়ে জৈনপুর গ্রামের বেতাই নদীর তীরে অবস্থিত বাউল সাধক উকিল মুন্সী সাংস্কৃতিক কেন্দ্রে যান তারা।

সেখানে পৌঁছানোর পর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। উদীচীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এতে শিশু সদস্যরাও অংশ নেয়। হাওরের মনোরম পরিবেশে গান, নৃত্য ও আনন্দ-উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। পরে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম, সাবেক সভাপতি তাহমিনা সাত্তার, সহসভাপতি কল্পনা সরকার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চৌধুরী, নাসের তালুকদার, রিপন রায় ও স্মরণ তালুকদার।

এ ছাড়া সাংবাদিক আবুল কাসেম আজাদ, কামরুল ইসলাম রতন, সাইফুল আরিফ জুয়েলসহ উদীচীর অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে প্রকৃতির সান্নিধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করতেই এ হাওর ভ্রমণ উৎসবের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা

১

কলমাকান্দায় যুবদলের র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

২

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

স্বামী মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

৪

ময়মনসিংহে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

৫

ময়মনসিংহে গ্রীল কাটার সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

৬

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

৭

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

৮

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান সাগর

৯

সড়ক সংস্কারে এমপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারের!

১০

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, এক পক্ষের মানববন্ধন

১১

ময়মনসিংহে সেলুন ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

১৪

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

১৫

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

১৬

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

১৭

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

১৮

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

১৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

২০
শিরোনামঃ