Author
১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

এসএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। এ বছর বিদ্যালয়টির ৩৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।

ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৫ জন ছেলে ও ৩ জন মেয়ে শিক্ষার্থী।

নন্দিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফলের জন্য এলাকায় সুনাম অর্জন করে আসছে। গত বছরও বিদ্যালয়টির ফলাফল ছিল শতভাগ পাস।

নেত্রকোণা জেলার মধ্যে এবার শতভাগ পাস করা একমাত্র প্রতিষ্ঠান কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বিদ্যালয়টি থেকে অংশ নেওয়া ৩৬ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় এবার পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। আর কেন্দুয়া উপজেলায় পাসের হার ৫৫ দশমিক ০৭ শতাংশ।

বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। গত বছরও বিদ্যালয়ের ফলাফল শতভাগ ছিল উল্লেখ করে তিনি বলেন, জেলায় এবার শতভাগ পাস করা একমাত্র প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী, তবে আগাম ঘোষণা করবে না দল

পাহাড়ি মাঠে আমন রোপণের ব্যস্ততা

৫ দিন লড়াই করে হেরে গেল ছুরিকাঘাতে আহত নাঈম

বারহাট্টায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

‘মাদরাসা’ আছে কাগজে, মাঠে গরু

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সেই ইনসানকে বদলি

ময়মনসিংহ বিভাগে নিরাপদ খাদ্য নিশ্চিতে তৎপরতা বৃদ্ধির নির্দেশ বিভাগীয় কমিশনারের

মোহনগঞ্জে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু

নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থী

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও চোরাই গরু জব্দ

১০

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

১১

বারহাট্টায় ক্যাশবাক্সে ইয়াবা থাকায় দোকানি গ্রেপ্তার

১২

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই: জেলা প্রশাসক

১৩

কেন্দুয়ায় ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

১৪

মোহনগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

ঈশ্বরগঞ্জে পশু-মৎস্য খাদ্য বিক্রেতা ৫ ব্যবসায়ীকে জরিমানা

১৬

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ

১৭

ময়মনসিংহে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১৮

বাকৃবিতে চালু হলো নতুন তিন ডিজিটাল সেবা

১৯

বাকৃবি অফিসার পরিষদ নির্বাচন ৭ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা

২০
শিরোনামঃ