Author
১২ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে চালু হলো নতুন তিন ডিজিটাল সেবা

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী।

নতুন চালু হওয়া তিনটি সেবার মধ্যে রয়েছে- মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদনের ব্যবস্থা, পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার সফটওয়্যার এবং আইওএস ব্যবহারকারীদের জন্য বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসার ধারাবাহিকতায় তিনটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হলো। স্নাতক পর্যায়ের বিল অনলাইনে করার পর এবার মাস্টার্স পর্যায়ের পরীক্ষার পারিতোষিক বিলও অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইআরপি (ERP) সিস্টেমের মাধ্যমে শিক্ষকরা কাগজের পরিবর্তে অনলাইনে সহজেই এ বিল জমা দিতে পারবেন। এতে প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে এবং পেপারলেস ক্যাম্পাস গঠনে সহায়তা করবে।

আইওএসভিত্তিক ই-ডায়েরি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ই-ডায়েরি অ্যাপটি দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত হয়ে আসছিল। শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশের চাহিদার পরিপ্রেক্ষিতে এটিকে আইওএসভিত্তিক করা হয়েছে। ‘মাই-বাউ (MyBAU)’ নামে নতুন অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস-দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। শিগগিরই এটি অ্যাপ স্টোরে আপলোড করা হবে।

পিএইচডি ভর্তি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের মাধ্যমে পিএইচডিতে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন, ভর্তি ফরম পূরণ ও ভর্তি ফি জমাসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এজন্য প্রয়োজনীয় সফটওয়্যারটি চালু করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ এবং বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও আইসিটি সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ