Author
১২ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও চোরাই গরু জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ৪টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১১ আগস্ট মঙ্গলবার ভোররাতে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের চাঁন্দাপাড়া গ্রামসহ সীমান্ত এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র আওতাধীন কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ওই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে শ্রীবরদী উপজেলার চাঁন্দাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। ওইসময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৫ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা।

অন্যদিকে সোমবার রাতে কর্ণঝোড়া বিওপির বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ৪টি চোরাই ভারতীয় গরু জব্দ করেন। জব্দকৃত ৪টি ভারতীয় গরুর বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো. সাইদুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল সিজার লিস্টভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলামে এসব মালামাল বিক্রি করা হবে।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই

পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবির সমালোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

ড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান

তারাকান্দায় দুই মাসেও সচল হয়নি ট্রান্সফরমার

কলমাকান্দায় এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

শেরপুরে বন্যহাতি সুরক্ষায় সচেতনামুলক র‌্যালি

চোখে না দেখেও এসএসসি পাস রুবিনার, স্বপ্ন শিক্ষক হওয়ার

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

ময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

হালুয়াঘাটে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

১০

আন্তর্জাতিক যুব দিবসে হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান

১১

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

১২

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার

১৩

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

১৪

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

১৫

যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ

১৬

তারাকান্দায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

১৭

মোহনগঞ্জে অবৈধ বালু পরিবহনে দুই ট্রলার মালিকের কারাদণ্ড

১৮

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই

২০
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলইপাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবির সমালোচনায় প্রতিমন্ত্রী নুরুল হকড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমানতারাকান্দায় দুই মাসেও সচল হয়নি ট্রান্সফরমারকলমাকান্দায় এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ সমাপ্তশেরপুরে বন্যহাতি সুরক্ষায় সচেতনামুলক র‌্যালিচোখে না দেখেও এসএসসি পাস রুবিনার, স্বপ্ন শিক্ষক হওয়ারভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহারহালুয়াঘাটে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ