Author
১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এসব সরঞ্জাম স্থাপন করা হয়। এতে বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের চিকিৎসাসেবা সচল রাখার সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপনে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি হাসপাতালের জন্য তিনটি ইসিজি মেশিন সরবরাহে আরও প্রায় ৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শুভ দাস গণমাধ্যমকে বলেন, আগে হাসপাতালে রোগী ভর্তি করার পর বিদ্যুৎ চলে গেলে দুর্ভোগে পড়তে হতো। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকলে অন্ধকারে থাকতে হতো। এখন বিদ্যুৎ চলে গেলেও দ্রুত বিকল্প ব্যবস্থায় আলো ও ফ্যান চালু রাখা সম্ভব হবে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি কমবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সমস্যার কারণে বিদ্যুৎ চলে গেলে ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা দিতে কষ্ট হতো। রোগীরাও ভোগান্তিতে পড়তেন। হাসপাতালে প্রায় ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার ইনভার্টার, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। এখন বিদ্যুৎ চলে গেলেও রোগীদের চিকিৎসাসেবা প্রদানে বড় ধরনের সমস্যা হবে না বলে আশা করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত গণমাধ্যমকে বলেন, ‘ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার ও ব্যাটারি দেওয়া হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে তিনটি ইসিজি মেশিনও দেওয়া হয়েছে। হাসপাতালের সেবার মান বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সামগ্রীর ঘাটতি পূরণে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।’

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ সরবরাহে বিকল্প ব্যবস্থা চালু হওয়ায় জরুরি চিকিৎসাসেবা, ওয়ার্ডের রোগীদের সেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যা কমবে। পাশাপাশি নতুন ইসিজি মেশিন যুক্ত হওয়ায় হৃদ্রোগসহ বিভিন্ন রোগ নির্ণয়ে হাসপাতালের সক্ষমতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি