Author
১৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে নারান্দিয়া এলাকায় পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা তিন পুরুষ ও এক নারী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

ইরান নিজেকে টিকিয়ে রাখতে শত্রুর সঙ্গে যেভাবে সমঝোতা করে

জাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্র

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে মানসম্মত স্বাস্থ্যসেবা

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: ফখরুল

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

১০

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

১১

রাত ৮টার মধ্যে শপিং মল-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুর জেলা প্রশাসন

১২

সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

১৩

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

১৪

যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

১৫

প্রতিটি পরিবর্তনে নেতৃত্ব দিয়েছেন তরুণেরা, পরে ক্ষমতা চলে যায় প্রবীণদের হাতে

১৬

গ্রন্থাগার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে পাঠক সমাবেশ

১৭

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের অপেক্ষা, ঠাকুরগাঁওয়ে শুধুই মির্জা ফখরুল

১৮

২০ পাল পরিবারের ঐতিহ্য ধরে রেখেছেন সমীর

১৯

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুলকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২০
শিরোনামঃ
ছেলের স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতানইরান নিজেকে টিকিয়ে রাখতে শত্রুর সঙ্গে যেভাবে সমঝোতা করেজাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্রঅর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রীঅর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রীঅক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রীপ্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে মানসম্মত স্বাস্থ্যসেবাগণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: ফখরুলইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজলাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ