Author
১৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়ল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস অবৈধ ও নেশাজাতীয় ইনজেকশনসহ মো. ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১৪।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টা ৫ মিনিটের দিকে র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির একটি দল কোতোয়ালি থানার আকুয়া মোড়ল পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে ওমর ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে ৪২ পিস অবৈধ ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ও নেশাজাতীয় ইনজেকশন সংগ্রহ করে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-১৪ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪-এর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বাঘের গর্জনকেও ভয় পাইনা, মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

১

শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

২

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

৩

হ্যাপি বার্থডে টু তারেক রহমান

৪

শিক্ষায় বিশৃঙ্খলা ছড়ালে মেরুদণ্ড ভেঙে যাবে: শফিক রেহমান

৫

প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৬

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ

৭

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

৮

শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন কার্যকর ফলাফল পাওয়া যায়

৯

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৪

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৫

এমিরেটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস

১৬

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১৭

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

১৮

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

১৯

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

২০
শিরোনামঃ