Author
২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. রিফাত দেওয়ান (১৯) ও মো. রিমন আহম্মেদ (২৪)। র‌্যাবের দাবি, রিফাত মামলার প্রধান আসামি এবং রিমন তাঁর সহযোগী।

র‌্যাব-১৪ জানায়, গত ৯ আগস্ট সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওই কিশোরীকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে রিফাত ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁর ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। রিফাত আগে থেকেই তাঁকে মাদ্রাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তাঁর পরিবারের পক্ষ থেকে রিফাতের পরিবারকে জানানো হলে তিনি ক্ষুব্ধ হয়ে কিশোরীকে অপহরণের পরিকল্পনা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটি ১৪ আগস্ট দায়ের করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তাঁদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৪।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে নেত্রকোনা সদর থানার কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪ সদর কোম্পানির একটি দল। সেখান থেকে মামলার প্রধান আসামি রিফাত দেওয়ান ও তাঁর সহযোগী রিমন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

১

প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’

২

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

৩

‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা

৪

কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৫

দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট

৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়

৭

শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি

৮

প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে

৯

ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

১০

ঝিনাইগাতীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১১

ধনু নদে বাল্কহেড থেকে চাঁদা আদায়, দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা

১২

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

১৩

ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

১৪

ময়মনসিংহে দুর্গাপূজায় পটকা ও আতশবাজি নিষিদ্ধ

১৫

হালুয়াঘাটে বিদ্যালয়ের সভাপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ

১৬

কলমাকান্দায় সম্মাননা পেলেন ১০ গ্রামীণ নারী

১৭

জমির রেজিস্ট্রি নিয়ে জটিলতায় সাবেক এমপির বাড়িতে অবস্থান

১৮

ফুলবাড়িয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

ময়মনসিংহে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার পরিচালক

২০
শিরোনামঃ
❮ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে❮প্রেম নাকি বন্ধুত্ব, সম্পর্কের এই অনিশ্চয়তার নাম ‘মেবিলেশনশিপ’❮আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ❮‘অবৈধ সম্পদ অর্জন’: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের নামে দুদকের মামলা❮কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত❮দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট❮সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা জামায়াতের মতবিনিময়❮শেরপুরে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে র‍্যালি❮প্রশাসন-জনপ্রতিনিধিদের দূরত্ব বাড়ছে❮ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন