Author
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও কুইজ

নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক সেমিনার ও মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনলাইনকোর্স শিখুন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে সেমিনারে প্রধান ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফাহাদ রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকেরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। সংগঠনের কো-চেয়ারম্যান জোবায়ের আহমেদ জয় শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

সংগঠনের নারী সদস্য ফারিয়া জেবা বলেন, ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজের বিভিন্ন স্তরে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে তৌহিদুল ইসলাম খোকন শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সেমিনারের মূল আলোচনায় ডা. ফাহাদ রহমান ডেঙ্গুর কারণ, বিস্তার, উপসর্গ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এসব বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। তিনি বিশেষভাবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরে সেমিনারে আলোচিত বিষয়গুলোর ওপর ডা. ফাহাদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় মুক্ত কুইজ প্রতিযোগিতা। এতে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রথম পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের প্রত্যেকের হাতে শিক্ষা উপকরণের পাশাপাশি একটি করে বৃক্ষ তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার পাশাপাশি পড়াশোনায় উৎসাহিত করা, পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’- ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবার

মাদকে জড়িত থাকলে তাৎক্ষণিক বহিষ্কার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর

শাহেদের ‘ঘুষ’ সাইটে ১২ দিনে ১৫ হাজারের বেশি মানুষের অভিযোগ

কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর সিবিএ নেতাদের হামলার অভিযোগ

ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

১০

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

১১

নেত্রকোনায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

১২

ঐক্যের আহ্বানে কেন্দুয়ায় বিএনপির র‌্যালি

১৩

‘ঘুষ.সাইট’ বানানো কিশোর শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

১৪

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৫

পরিত্যক্ত ভবনে মিলল বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র

১৬

শ্রীবরদীতে ভারতীয় কসমেটিক্স জব্দ

১৭

ভৈরবে লাশের গুজবে সেতুর নিচে হাজারো মানুষের ভিড়

১৮

হালুয়াঘাটে কলেজের এডহক কমিটি নিয়ে স্থানীয়দের আপত্তি

১৯

ত্রিশালে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিনগৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধেজন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’- ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবারমাদকে জড়িত থাকলে তাৎক্ষণিক বহিষ্কার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরশাহেদের ‘ঘুষ’ সাইটে ১২ দিনে ১৫ হাজারের বেশি মানুষের অভিযোগকিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর সিবিএ নেতাদের হামলার অভিযোগভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন