Author
৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালিয়াজুরীতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খালিয়াজুরী সংবাদদাতা : নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় খালিয়াজুরী উপজেলা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেনের পরিচালনায় আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় সাঁতার, ভলিবল ও দাবাসহ মোট তিনটি বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা প্রতিযোগিতা পরিচালনা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।

খেলা শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন, খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমির মো. ইসমাইল হোসেন এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।

এ সময় বক্তব্য দেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা মো. জিয়া উদ্দিন জিয়া, প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম (গোলাপ), ক্রীড়া শিক্ষক মো. আবু সালেহ, এমপির সহকারী মো. জহির আহমেদ জিকু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাকিল সারোয়ার এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন, দীপংকর দত্ত রায়, আলী আজমান, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হারুন অর রশিদ, ক্রীড়া শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. কবীর হোসেন, শাহেদা আক্তারসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণ শেষে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১১

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১২

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৩

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৪

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৫

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

১৬

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৭

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

১৮

চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে

১৯

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
শিরোনামঃ