Author
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্যের আহ্বানে কেন্দুয়ায় বিএনপির র‌্যালি

কেন্দুয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

র‌্যালিটি কেন্দুয়া হাই স্কুল খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ড. রফিকুল ইসলাম হিলালী নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিভেদ এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি গণমাধ্যমকে বলেন, নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি হলে তা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে এবং এতে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উল্লেখ করে তিনি সবাইকে ত্যাগ ও সমঝোতার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি করে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ড. রফিকুল ইসলাম হিলালী গণমাধ্যমকে আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায় এবং তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‌্যালিকে কেন্দ্র করে কেন্দুয়া শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল রশিদ নূরানী মোনাজাত পরিচালনা করেন। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ দলের প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

ডানপন্থীবই খুঁজুন
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১০

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১১

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১২

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৩

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৪

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

১৫

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৬

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

১৭

চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে

১৮

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৯

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

২০
শিরোনামঃ