Author
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গারোর ভিটা এলাকার একটি জঙ্গল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাড় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্যান্ট ও গেঞ্জি দেখে এগুলো রাশেদুলের বলে শনাক্ত করেন তার বাবা মো. শাহজাহান।

রাশেদুল বওলা ইউনিয়নের কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা শাহজাহানের বড় ছেলে। তিনি বাবার সঙ্গে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও রাশেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটভাটায় কাজ বন্ধ থাকায় কিছুদিন ধরে বাড়িতেই ছিলেন রাশেদুল। এ সময় স্থানীয় তিন যুবকের সঙ্গে তার নিয়মিত চলাফেরা শুরু হয়।

গত ১২ আগস্ট রাত ৯টার দিকে জসিম মিয়া নামে এক যুবক মোবাইল ফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরদিন ১৩ আগস্ট সকালে রাশেদুলের মোবাইল ফোন থেকেই তার বাবার নম্বরে কল আসে। এক নারী কণ্ঠে ওই ফোনে রাশেদুলকে অপহরণ করা হয়েছে জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের টাকা দিতে দুই ঘণ্টা সময় বেঁধে দিয়ে কয়েক দফা বার্তাও পাঠানো হয়। ওই দিনই ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাশেদুলের বাবা। পরে ২৫ আগস্ট জসিমকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন তিনি।

মামলাটির তদন্তের একপর্যায়ে রোববার দুপুরে নেত্রকোণার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিম মিয়া (২৪) নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একই গ্রামের মো. রফিক (২৮) ও মোজাম্মেল হোসেন (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জিকরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাশেদুলকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা কঙ্কালের অংশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে বিশেষ সেল চায় বিরোধী দল, সহযোগিতা চায় সরকার

ময়মনসিংহে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে ছয় মাস ধরে বন্ধ বালিকা বিদ্যালয়, চালুর দাবি

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ভৈরবে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা অর্থদণ্ড

দেশ পরিচালনায় শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

নেত্রকোণায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অ্যাপ ‘অরুণিমা’র উদ্বোধন

ভাইরালের নেশায় বন্যহাতি জ্বালাতন, বাড়ছে ঝুঁকি ।। শেরপুরের ঝিনাইগাতী

১০

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

১১

স্কুলে পুষ্টির বদলে পচা খাবার!

১২

পৌরসভার জমি ইউনিয়নে দেখিয়ে এক দলিলেই ২ লাখ টাকা রাজস্ব ফাঁকি

১৩

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড

১৪

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

১৫

কিশোরগঞ্জে দুই হাসপাতালে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

১৬

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৮

‘বিতর্কের’ মুখে ডিবি থেকে প্রত্যাহার, এবার ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ

১৯

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম

২০
শিরোনামঃ