Author
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কটিয়াদী পৌরসভার তেলিচাপড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শাহজাহান সিরাজী বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাহজাহান সিরাজী জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কটিয়াদী সদরের দিকে আসছিলেন তিনি। পথে তেলিচাপড়া এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র যুবক তার গতি রোধ করে অতর্কিত হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা শাহজাহান সিরাজী অভিযোগ করে বলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বাদলের ইন্ধনে তার ভাগ্নে ছাত্রলীগ নেতা এমদাদুল হক রাতুল, নাসিম, হাবিবুর রহমান সন্দেশ ও আল-আমিনসহ আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর এই হামলা চালিয়েছে।

শাহজাহান সিরাজীর শারীরিক অবস্থা সম্পর্কে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুজ্জামান বলেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথায় গুরুতর জখম থাকায় তাকে বর্তমানে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বাদল বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। ঘটনাটি যখন ঘটে, তখন আমি কটিয়াদী উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলাম। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই সেখানে আমার উপস্থিতির সত্যতা পাওয়া যাবে।

দলীয় কোন্দল না কি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হয়েছে- তা নিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের স্থানীয় জ্যেষ্ঠ নেতারা ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কটিয়াদী থানা সূত্রে জানা গেছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ