Editor
৪ অক্টোবর ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলে ‘চোর চোর, লাগেজ চোর, আমার লাগেজ ফেরত দে’, ‘লাগেজ চোরের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আখতার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। সমাবেশে বক্তারা মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। বক্তারা অভিযোগ করেন, সরকারের অনিয়ম-দুর্নীতির সমালোচনা ও মানুষের কথা বলার সুযোগ সীমিত করা হচ্ছে। বিমানবন্দরের লাগেজ-সংকট নিয়ে কথা বলার জেরে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও দাবি করেন তাঁরা। জেলা জামায়াতের শহর আমির আ ম ম আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা কারি নজরুল ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলার সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ। প্রসঙ্গত, মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২২ সালে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে ঘটনার পর তাঁর বিরুদ্ধে মামলা হয়। মামলায় সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। আজ শনিবার তাঁকে আদালতে হাজির করা হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের উদ্যোগে ফের চালু জারিয়ার লোকাল ট্রেন, স্বস্তি ফিরল হাজারো যাত্রীর

১

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

২

শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ

৩

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত

৫

২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন

৬

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক

৭

শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৮

শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন

৯

‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের

১০

শেরপুরে ১৭১ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

১১

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

এক শতাব্দী ধরে পাঠকের ঠিকানা শেরপুরের গণগ্রন্থাগার

১৩

ভৈরবে যুবদল নেতার নাম ভাঙিয়ে ৩ দোকানে তালা দিলো দুর্বৃত্তরা

১৪

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

১৫

‘জামায়াত থেকে সাবধান’ বলেছিলেন, পরে সেই জামায়াতেই আখতারুজ্জামান

১৬

নেত্রকোণায় ভারতীয় পন্যসহ গ্রেপ্তার ১

১৭

নেত্রকোণা পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

১৮

হেলমেট পরে এসে অধ্যক্ষের কক্ষে আগুন, কলেজে পাল্টাপাল্টি মিছিল

১৯

বাড়ি লিখে নিয়েছে মেয়ে, এখন ভাড়ার টাকাও পান না বৃদ্ধা মা

২০
শিরোনামঃ
❮ডেপুটি স্পিকারের উদ্যোগে ফের চালু জারিয়ার লোকাল ট্রেন, স্বস্তি ফিরল হাজারো যাত্রীর❮বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ❮শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ❮বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান❮ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত❮২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন❮ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক❮শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার❮শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন❮‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের