Tawfik
১৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিজিবির ওপর চোরাচালানকারীদের হামলা, গুলি, একজন নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, চোরাচালানবিরোধী অভিযানের সময় টহল দলের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। এ ঘটনায় বিজিবির আহত এক সদস্য চিকিৎসাধীন।

নিহত মো. রুমান (৩২) হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের জলজলিয়া গ্রামের বাসিন্দা।

 

আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ তথ্য জানায়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ সকাল পৌনে ছয়টার দিকে শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। চার সদস্যের টহল দল চোরাচালানের পণ্য জব্দ করে। জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে দেশীয় অস্ত্র হাতে একদল সংঘবদ্ধ চোরাকারবারি টহল দলের ওপর হামলা চালায়।

বিজিবির দাবি, প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়া হয়। তারপরও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হলে বিজিবির একজন সদস্য আহত হন। এ অবস্থায় নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষায় আত্মরক্ষামূলক গুলি ছোড়েন বিজিবির সদস্যরা। এতে রুমান গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বিজিবি সদস্য সেখানে চিকিৎসাধীন আছেন।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।

বিজিবি জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও টহল অব্যাহত আছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ