Tawfik
১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর কামরুলের মৃত্যু

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার সকালে দেশটির রাজধানী রিয়াদের বানবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। তিনি রিয়াদের বানবান এলাকার আল মদিনা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালে নাইট ডিউটি শেষে রুমে ফেরার পথে একটি পানিবাহী ট্যাঙ্কারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লরিতে থাকা কামরুল ঘটনাস্থলেই মারা যান। পরে তার মৃত্যুর খবর মোবাইল ফোনে বাড়িতে জানান একই এলাকার সৌদিপ্রবাসী বিল্লাল মিয়া।

ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন বাবা জয়নাল আবেদীন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। কোনোদিন ভাবিনি এমনভাবে ছেলের মৃত্যুর খবর শুনতে হবে। এক বছর আগে ছুটি নিয়ে বাড়িতে এলে কামরুলকে বিয়ে করিয়েছিলাম। এখন ছেলের বউকে কী সান্ত্বনা দেব? বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করছিল সে, এখন সেই ঘরে কে থাকবে?

কামরুলের স্ত্রী খাদিজা আক্তার আঁখি আহাজারি করে বলেন, আল্লাহ আমাকে কী কঠিন পরীক্ষায় ফেললেন! ২০২৫ সালে তিন মাসের ছুটিতে বাড়িতে এসে আমাকে বিয়ে করেছেন তিনি। আজ সকালে তার মৃত্যুর খবর শুনতে হলো। আমি তার মুখখানা শেষবারের মতো দেখতে চাই। আমার স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানাই।

মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির বলেন, কামরুলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছার পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। কামরুলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ