Tawfik
১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবসে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে এ বাল্য বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বাল্য বিয়ে বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছাত্রীর বাবা কদ্দুস মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কনা আক্তার সোহাগী স্বপ্ন সিঁড়ি হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে হাটুলিয়া গ্রামের কদ্দুস মিয়ার মেয়ে।

ঈশ্বরগঞ্জ উপজেলার নয়াশিমুল গ্রামের আব্দুল হামিদের ছেলে মিন্টু মিয়ার সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। পরিবারের দাবি, রোববার স্থানীয় বিয়ে নিবন্ধক (কাজি) উবায়েদ উল্লাহর মাধ্যমে দুই লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের কাবিন সম্পন্ন করা হয়।

তবে বিয়ে নিবন্ধনের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট কাজী। উবায়েদ উল্লাহ বলেন, বিয়ের নিবন্ধন বা কাবিন সম্পন্ন করা হয়নি। তবে রোববার ছেলেপক্ষ তার কাছে গিয়েছিল। পরে তাদের জন্মনিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়।

এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, রোববার স্থানীয় কাজির মাধ্যমে বিয়ে নিবন্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে বলে মেয়েটির পরিবার জানিয়েছে। সোমবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। বরপক্ষ যেন বিয়ে বাড়িতে না আসে এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হয়, সে বিষয়ে মেয়েটির বাবাকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ