Tawfik
১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ সালমান ওমর রুবেলের মা মাকসুদা খানমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুই দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

ঘড়িকিনুন

সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষনিশ্বাস ত্যাগ করেন মাকসুদা খানম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমার বড় ছেলে ইমরান ওমর একজন ব্যবসায়ী। মেয়ে আফসানা খানম রুবি অস্ট্রেলিয়া প্রবাসী। ছোট ছেলে আলহাজ সালমান ওমর রুবেল ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী।

মঙ্গলবার বাদ জোহর ময়মনসিংহ নগরীর বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে হালুয়াঘাট উপজেলার ঘাশিগাঁও দ্বিমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে ছেলে ইমরান ওমর ও সংসদ সদস্য সালমান ওমর রুবেল পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেছেন। তাঁরা বলেন, মায়ের চিরবিদায় তাঁদের পরিবারের জন্য এক অপূরণীয় শূন্যতা। মহান আল্লাহ যেন তাঁদের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দেন। এ জন্য তাঁরা সবার কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ