Tawfik
১৪ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের ইটনায় ২৪৫ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তারের ঘটনায় বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়াকে (২২) বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল। তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন ও সদস্যসচিব ইফতেখারুল আলম সুমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গুরুতর শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানার ভূঁইয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনও তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার ভোরে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন থানেশ্বর ডোমহাটি এলাকার মনির ভূঁইয়া (২০) ও সারোয়ার (২৭), থানেশ্বর নয়াবাড়ী এলাকার সাব্বির (২০), বর্শিকুড়া দরগাপাড়া এলাকার এশারুল মোল্লা (৩৮) এবং দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার আরিফ (২৬)। তাঁদের সবার বাড়ি ইটনা উপজেলায়।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোরে থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পাশে বন্যার্তদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ