Hasan
২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে শ্যাম্পুর বোতলে থাকা তরল পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরেক শিশু চিকিৎসা নিয়ে সুস্থ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মারা যাওয়া দুই শিশু হলো গোলাবর গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) এবং জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ব্যবহৃত একটি বড় শ্যাম্পুর বোতল শেষ হয়ে যাওয়ার পর সেটি আবর্জনা হিসেবে ঘরের এক কোণে রাখা হয়েছিল। ঘটনার দিন সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রাসহ তিন শিশু বোতলটি নিয়ে খেলাধুলা করছিল। এ সময় তারা প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলার একপর্যায়ে বোতলে পানি ভরে ফেনা তৈরি করে। পরে ওই পানি ও ফেনাযুক্ত তরল পান করে তারা অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শিশুদের স্বজনেরা প্রথমে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। পরে হুমায়রা ও অপর শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যার দিকে হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

 

তবে শ্যাম্পুরের বোতলে থাকা তরল পান করাই শিশু দুটির মৃত্যুর কারণ কি না, তা চিকিৎসা ও সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

এসআই আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি পুলিশকে জানাননি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিশুদের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

২

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৪

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৫

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৬

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৭

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৮

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৯

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

১০

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১১

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১২

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১৩

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৪

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৫

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৭

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৮

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৯

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

২০
শিরোনামঃ
❮হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা