নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় প্রকাশ্যে মদ পানের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আবুল বাসার (৫০) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী বাজারে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার মেন্দিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে ওই ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সংবাদদাতার দেওয়া তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, দণ্ডপ্রাপ্ত মো. আবুল বাসারকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পুলিশি পাহারায় নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন