শেরপুরের ঝিনাইগাতী সীমান্তবর্তী ছোট হালচাটি এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় সিরাপগুলো জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিজিবি ক্যাম্পের একটি অভিযানিক দল ছোট হালচাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে তিনি জানান।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।
মন্তব্য করুন