Hasan
২৮ অক্টোবর ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

ময়মনসিংহে হত্যা ও অপহরণের পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ১৪ নম্বর ইউনিটের সিপিএসসি, ময়মনসিংহ। সোমবার (২৬ অক্টোবর) রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে হত্যা মামলার এক আসামি এবং মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারাবাজার এলাকা থেকে অপহরণ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

 

এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন হলেন রাব্বি হোসেন (৩২) ও সুমন মিয়া (২৬)। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রয়েছে।

এসআরবির তথ্য অনুযায়ী, ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানার আকুয়া উত্তরপাড়া এলাকার সাদ্দাম হোসেন (৩৪) গত ৬ অক্টোবর হামলার শিকার হন। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে তাঁকে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

 

এসআরবি জানায়, মামলার তদন্তসংশ্লিষ্ট তৎপরতার ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুরের সহায়তায় ওই অভিযান পরিচালনা করে রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে তিনি চার নম্বর আসামি।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগে সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি বাড়ির কাছের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত যানবাহনে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এর আগে শিশুটিকে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে এজাহারে।

 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর হালুয়াঘাট থানায় মামলা করেন

এসআরবি জানায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় সুমনের অবস্থান শনাক্ত করার পর মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে হালুয়াঘাট থানার ধারাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

২

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৪

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৫

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৬

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৭

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৮

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৯

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

১০

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১১

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১২

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১৩

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৪

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৫

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৭

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৮

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৯

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

২০
শিরোনামঃ
❮হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা