Hasan
২৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে চুরি গায়েব নথি ও শিক্ষা উপকরণ

নেত্রকোনার কেন্দুয়ায় স্বাধীন বাংলা কেবি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ভাঙচুর ও বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের একটি অংশ ও অফিসকক্ষের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী, সংগীত উপকরণ এবং থেরাপিতে ব্যবহৃত যন্ত্রাংশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনায় গত ১২ অক্টোবর কেন্দুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার শর্মা। জিডি নম্বর ১০৮৭।

 

জিডি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের পাঠদান শেষে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ গন্তব্যে চলে যান। পরদিন ৭ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক সীমানাপ্রাচীরের একটি অংশ এবং অফিসকক্ষের তালা ভাঙা দেখতে পান।

 

পরে শিক্ষক-কর্মচারীদের নিয়ে অফিসকক্ষে প্রবেশ করে তিনি দরজা ও স্টিলের আলমারির তালা ভাঙা এবং আলমারির একটি অংশ খোলা অবস্থায় দেখতে পান। সেখানে সংরক্ষিত গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্রসহ অফিসকক্ষে থাকা শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী, সংগীত উপকরণ ও থেরাপিতে ব্যবহৃত যন্ত্রাংশ খুঁজে পাওয়া যায়নি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়টি ২০১৫ সাল থেকে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা এবং শারীরিক ও মানসিক বিকাশে কাজ করে আসছে। সংশ্লিষ্ট সামগ্রী না থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত রয়েছে।

তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা হয়েছে কি না কিংবা খোয়া যাওয়া সামগ্রী উদ্ধারে কোনো অগ্রগতি হয়েছে কি না, এই বিষয়ে কিছু জানা যায়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

২

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৪

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৫

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৬

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৭

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৮

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৯

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

১০

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১১

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১২

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১৩

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৪

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৫

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৭

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৮

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৯

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

২০
শিরোনামঃ
❮হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা