Hasan
২৮ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

‘অংশগ্রহণই মূল কথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস) ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকালে কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমসিপিএইচএসের উপদেষ্টা অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজসব ক্ষেত্রে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করাই অকুপেশনাল থেরাপির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে, শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিটি মানুষের সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের অধিকার রয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমসিপিএইচএসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদ, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের সহকারী পরিচালক ইমরান আহমেদ এবং প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর দিদার হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন অকুপেশনাল থেরাপি বিভাগের লেকচারার ও ইনচার্জ ডা. সাদিয়া তাসনিম দিয়া এবং সিনিয়র লেকচারার ডা. সুজন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, অকুপেশনাল থেরাপির মাধ্যমে মানুষের দৈনন্দিন কাজকর্মে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়ে সচেতনতা বাড়ানোই দিবসটি উদ্যাপনের অন্যতম উদ্দেশ্য।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

২

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৪

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৫

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৬

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৭

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৮

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৯

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

১০

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১১

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১২

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১৩

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৪

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৫

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৭

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৮

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৯

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

২০
শিরোনামঃ
❮হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা