Hasan
২৮ অক্টোবর ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তঘেঁষা ভবানীপুর গ্রামে যোগাযোগব্যবস্থার দুরবস্থায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামটিতে নেই পাকা সড়ক। বর্ষায় কাদামাটির পথ ধরে চলাচল করতে হয়। এর মধ্যে গ্রামের একমাত্র পাকা সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

 

সোমবার (২৬ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, পাহাড়ি জাম্বো ছড়ার ওপর নির্মিত সেতুটির দুই পাশের সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের নদীর বালুচর ঘুরে চলাচল করতে হচ্ছে। আবার কেউ কেউ ভাঙা অংশ দিয়েও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩০ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। তবে প্রায় এক বছর আগে সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করেন।

সম্প্রতি এক অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার সময় সেতুর সংযোগস্থলে বাঁশ ভেঙে একটি ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ তিনজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পর সেতুটি ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

ভবানীপুরের বাসিন্দা মোজাম্মেল মিয়া গণমাধ্যমকে বলেন, “আমাদের ভবানীপুর অবহেলিত একটি গ্রাম। কেউ কোনো দিন ভালোভাবে নজর দেয়নি। যেটুকু একটা ব্রিজ হয়েছিল, সেটিও এখন ভেঙে গেছে।”

স্থানীয় বাসিন্দা উম্মে কুলসুম গণমাধ্যমকে বলেন, “আমাদের সন্তানেরা স্কুলে যেতে পারে না। এখন নদীর বালুচর ঘুরে যেতে হয়। এটিই আমাদের চলাচলের একমাত্র রাস্তা। আমরা চাই, সরকার আমাদের দিকেও নজর দিক।”

 

 

স্থানীয় শিক্ষক প্রমিত রিছিল গণমাধ্যমকে বলেন, “বর্ষাকালে কাঁচা সড়কে কাদা জমে চলাচল করা কঠিন হয়ে পড়ে। শুকনো মৌসুমেও স্বস্তি নেই। বর্তমানে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বিদ্যালয়ে যাওয়া কিংবা দৈনন্দিন প্রয়োজনে শহরে যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে উঠেছে।”

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক সীমারেখাসংক্রান্ত জটিলতার কারণে গ্রামটিতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভেঙে পড়া সেতুর সংযোগ সড়ক মেরামত ও এলাকার উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভবানীপুরের যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে সেতুর সংযোগ সড়ক মেরামত এবং টেকসই সড়ক নির্মাণের উদ্যোগ চান স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

২

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৪

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৫

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৬

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৭

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৮

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৯

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

১০

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১১

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১২

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১৩

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৪

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৫

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৭

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৮

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৯

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

২০
শিরোনামঃ
❮হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা