Hasan
২৮ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি (৪৩) নামের এক সেলুন ব্যবসায়ীকে তিন দফায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থাকতেন এবং সেখানে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহত রবীন্দ্র ঋষির স্ত্রী সুচিত্রা অভিযোগ করেন, মাদক সেবনের জন্য সাদ্দাম প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটানোর পর টাকা দিতেন না। টাকা না দেওয়া ও চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। এই বিরোধের জেরেই রবীন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সুচিত্রার।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাড়ির উঠানে তাঁকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

২

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৪

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৫

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৬

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৭

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৮

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৯

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

১০

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১১

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১২

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১৩

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৪

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৫

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৭

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৮

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৯

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

২০
শিরোনামঃ
❮হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা