Hasan
২৮ অক্টোবর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা প্রদানের জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব খাতে সহযোগিতা বাড়লে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হলে গভর্নর আমাকাওয়া কাজুহিকো প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

২

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

৩

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

৪

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

৫

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

৬

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

৭

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

৮

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

৯

ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা

১০

বাবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর খালাস পেলেন ছেলে

১১

ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ

১২

দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

১৩

কবরস্থানের অভাবে বসতঘরেই বৃদ্ধের দাফন

১৪

সড়কবিহীন সেতু ঘিরে ভোগান্তি

১৫

ময়মনসিংহে হত্যা ও অপহরণ মামলায় গ্রেপ্তার ২

১৬

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমির নতুন সভাপতিকে বরণ

১৭

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উদ্যাপন

১৮

খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের দণ্ড

১৯

ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ

২০
শিরোনামঃ
❮হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর❮মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে❮লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী❮বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার❮ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর❮জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ❮নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক❮কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি❮ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পালিত❮ময়মনসিংহে তিন দফায় ছুরিকাঘাতে সেলুন ব্যবসায়ীকে হত্যা