Hasan
৩১ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা

নেত্রকোণার সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একের পর এক জব্দ করা হচ্ছে ভারতীয় পণ্য। তবে সর্বশেষ চারটি অভিযানের বিষয়ে বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে কাউকে আটকের তথ্য উল্লেখ নেই। সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বাংলাদেশের অভ্যন্তরে এসব পণ্য উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে—পণ্যগুলো কীভাবে সেখানে পৌঁছাচ্ছে, আর এর সঙ্গে জড়িত ব্যক্তিরা কোথায়?

শুক্রবার (৩০ অক্টোবর) ও শনিবার (৩১ অক্টোবর) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিচালিত চারটি পৃথক অভিযানে ২ লাখ ৩৫ হাজার ৩২২ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৫০৭ পিস কসমেটিকস, আটটি কম্বল, ৭৯ কেজি জিরা ও ৯০ কেজি চিনি।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরুয়াকোনা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮১ এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৮১ হাজার ৩৭২ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করে।

একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মাধুপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৪৬ এমপি থেকে প্রায় ২০০ গজ ভেতরে গাছুয়াপাড়া এলাকায় ৪০ হাজার টাকা মূল্যের আটটি ভারতীয় কম্বল জব্দ করে।

শনিবার রাত ১২টা ১৫ মিনিটে বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫১ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কমলাবাড়ী এলাকায় ১ লাখ ৪৫০ টাকা মূল্যের ৭৯ কেজি ভারতীয় জিরা ও ৩৫৯ পিস কসমেটিকস জব্দ করে।

এ ছাড়া শনিবার সকাল সাড়ে ৬টায় ভবানীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৪ এমপি থেকে প্রায় ৪০০ গজ ভেতরে নয়াপাড়া এলাকায় ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

বাংলাদেশ বর্ডার গার্ড নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চারটি অভিযানের প্রতিটিতেই পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তবে এসব পণ্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছানোর প্রক্রিয়া এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে পণ্য জব্দের পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা কাটাতে ইসলামের পাচ আমল

১

ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য

২

রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

৩

সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প

৪

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

৫

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৬

ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৭

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি

৮

দেশের বাজারে কমলো সোনার দাম

৯

নতুন পে স্কেলে বেতন

১০

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে

১১

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান মন্ত্রীর

১২

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১৩

খালিয়াজুরীতে জলমহালে মাছ ধরায় জরিমানা

১৪

শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন

১৫

নেত্রকোনায় শিশু জান্নাতুল হত্যা: তদন্ত স্থবির, আসামিদের ‘হুমকি’র মুখে পরিবার

১৬

স্বাবলম্বী যুবসমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় যুব দিবস উদযাপন

১৭

নেত্রকোনায় অক্টোবরে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

১৮

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

১৯

হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২০
শিরোনামঃ