Hasan
২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালিয়াজুরীতে জলমহালে মাছ ধরায় জরিমানা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় দলিমাটি জলমহালে মাছ ধরার কার্যক্রম পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জসীম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার চাকুয়া ইউনিয়নের দলিমাটি জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জসীম উদ্দিন উপজেলার বল্লী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান গণমাধ্যমকে জানান, দলিমাটি জলমহালটি ছয় বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। এ জলমহালের বিপরীতে প্রতিবছর ভ্যাট ও আয়করসহ প্রায় ৬৩ লাখ টাকা সরকারি রাজস্ব পরিশোধের কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে ইজারামূল্য পরিশোধ না করে ইজারাসংশ্লিষ্ট ব্যক্তিরা নিজস্ব লোকজন দিয়ে জলমহালে মাছ ধরার কার্যক্রম পরিচালনা করছিলেন।

তিনি আরও জানান, জলমহালটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে মাছ ধরা বা অন্য কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় জলমহালে মাছ ধরার কার্যক্রম পরিচালনার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় মৎস্য আইনে জসীম উদ্দিনকে আটক করা হয়। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে ঘটনাস্থলেই তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।

 

 

অভিযান শেষে দলিমাটি জলমহালে মাছ ধরা এবং অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি রাজস্ব আদায় ও আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

প্রশাসন সূত্রে জানা যায়, অর্থদণ্ডের টাকা আদায় এবং মুচলেকা গ্রহণের পর জসীম উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

৩

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার অনুমোদন

৪

দুই এমপির শপথ আজ

৫

সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন

৬

জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে

৭

যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই

৮

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৯

নেত্রকোণায় জাতীয় যুব দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

ফুলবাড়িয়ায় যুবলীগ নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

১২

হঠাৎ হাজির ম্যাজিস্ট্রেট, বন্ধ হলো কিশোরীর বাল্যবিয়ে

১৩

সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন

১৪

ময়মনসিংহে ৪০ শিক্ষার্থীকে নিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

১৫

ভালুকায় দুই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

১৬

ফলাফলে ১৯ প্রতিষ্ঠানের ভরাডুবি

১৭

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

১৮

ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

১৯

ময়মনসিংহে প্রাইভেটকারে মিলল ২৩৪ বোতল বিদেশি মদ

২০
শিরোনামঃ