Hasan
১২ নভেম্বর ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ছাত্রদলের অভিযানে ছাত্রলীগ নেতা আটক, হস্তান্তর পুলিশের কাছে

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের নারায়ণপুর মহল্লার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আটক মো. আল হাবিব (২৪) জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। তিনি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

ছাত্রদল সূত্রে জানা যায়, আল হাবিব নারায়ণপুর মহল্লায় হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের মালিক মো. মাহমুদের বাসায় ভাড়া থাকতেন। তাঁর অবস্থান শনাক্তের পর ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জিনাত শাহরিয়ার সিয়ামের নেতৃত্বে নেতাকর্মীরা তাঁকে আটক করেন। এ সময় ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন আওয়ামী লীগ নেতার কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে স্লোগান দেন। পরে তাঁকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে শেরপুর সদর থানায় খবর দেওয়া হলে এএসআই মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাঁকে পুলিশের হেফাজতে নেন এবং থানায় নিয়ে যান। তবে গভীর রাতে ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে জানা যায়নি।

এ বিষয়ে ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জিনাত শাহরিয়ার সিয়াম বলেন, আল হাবিবের মোবাইল ফোনে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ছাত্রলীগের একাধিক গ্রুপে সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তাঁরা। এসব গ্রুপে তিনি নিয়মিত যুক্ত থাকতেন এবং গ্রুপ কলে অংশ নিতেন। সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বৈঠকের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কিছু তথ্য-প্রমাণ তাঁদের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আগে থেকেই আল হাবিবের কর্মকাণ্ড পর্যবেক্ষণে ছিল। তাঁর বিরুদ্ধে পাওয়া তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে তাঁকে আটক করা হয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ সময় ইনস্টিটিউট ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. রাসেল ও আশরাফুল ইসলাম অপু, দপ্তর সম্পাদক লাবিব জাওয়াদ রজিন, সদস্য তাহসিন জাওয়াদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তথ্য পাওয়া গেলে তা নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১