Hasan
১৩ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের মোট আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘন্টাব্যাপী কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়।

এ সময় একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশা থেকে আকাশি রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১৭টি পোটলায় মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের মো. আখের উদ্দিনের ছেলে মো. শাহ আলম (৩২)।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটির মূল্য ৫ লাখ টাকা এবং জব্দ করা আইটেল ও সিম্ফনি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোনের মূল্য ২৪ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১