Hasan
১৩ নভেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামের ঝোপঝাড়ের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঠালতলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের একটি বাঁশঝাড়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। মরদেহের মাথা থেঁতলানো এবং শরীরে বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিল। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ কোনো ধারণা দিতে পারেননি।

Advertisements

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্রামের এক নারী ছাগল চরাতে গিয়ে প্রথমে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তাঁরাও ঘটনাস্থলে এসে ঝোপঝাড়ের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। এ সময় পাশেই জমাট বাঁধা রক্ত দেখতে পান তাঁরা। স্থানীয়দের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যেতে পারে।

স্থানীয় বাসিন্দা সবুজ বাংগালী বলেন, সকালে ছাগল চরাতে গিয়ে এক নারী প্রথমে মরদেহটি দেখতে পান। তাঁর কাছ থেকে খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে আসেন। তাঁদের ধারণা, নিহত ব্যক্তি কোনো গাড়ির চালক হতে পারেন। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কারও কোনো ধারণা নেই।

কটিয়াদী সার্কেলের এএসপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, লোকমুখে বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়েছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে বলে আশা করছি।

কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য মরদেহটি জেলা হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১