Hasan
১৩ নভেম্বর ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

পাইলট হওয়ার সুযোগ আর নির্দিষ্ট কোনো পরিবার বা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের যেকোনো প্রান্তের তরুণ-তরুণী যেন পাইলট হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যেই ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

মন্ত্রী বলেন, আগে পাইলটের ছেলে পাইলট হতো, এখন যাতে একটা কৃষকের ছেলে পাইলট হতে পারে, সেই কারণে ট্যালেন্ট হান্ট করে তাদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের যেকোনো স্থান থেকে একজন যোগ্য প্রার্থী পাইলট হতে পারবেন।

তিনি বলেন, দেশের শিক্ষার মান যে পর্যায়ে নেমে গিয়েছিল, সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রয়োজন। সরকার বিভিন্ন ক্ষেত্রে যোগ্য ও দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে। শুধু বিমান পরিবহন মন্ত্রণালয় নয়, প্রতিটি মন্ত্রণালয়ে ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে দেশের উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু জেলা পর্যায়ে নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা উচিত। এর মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে ভবিষ্যতের যোগ্য জনবল ও নেতৃত্ব তৈরি করা সম্ভব হবে। তিনি এ ধরনের আয়োজনের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি, সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ফাইনালের বিতর্কের বিষয় ছিল, ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।’

ফাইনালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলার ১৩টি উপজেলা থেকে দুটি করে ২৬টি দল এবং সদর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা থেকে ছয়টি দলসহ প্রাথমিক পর্যায়ে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ের বাছাই শেষে জেলা পর্যায়ে ১৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে তিনজন করে বিতার্কিক ছিলেন। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ বিতার্কিকরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে।

গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মুকুল নিকেতন স্কুল, প্রিমিয়ার আইডিয়াল স্কুল এবং তারেক স্মৃতি অডিটোরিয়ামে।

উপজেলা পর্যায়ের বিতর্কের বিষয় ছিল ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা কর্মসূচির চেয়ে ব্যক্তিগত সচেতনতা বেশি কার্যকর।’ জেলা পর্যায়ের রাউন্ড অব সিক্সটিনে শিক্ষার্থীদের মানবিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব, অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতার ফলে স্বাভাবিক সৃজনশীলতা বিনষ্ট হওয়া, বিদ্যালয়ে মিড ডে মিলের কার্যকারিতা এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিকের ব্যক্তিগত দায়বদ্ধতার গুরুত্বের মতো সমসাময়িক বিষয় উঠে আসে।

কোয়ার্টার ফাইনালে অপরাধ দমনে কঠোর শাস্তির চেয়ে নৈতিক শিক্ষার প্রসারের কার্যকারিতা এবং মাদক প্রতিরোধে পরিবারের মুখ্য ভূমিকা নিয়ে বিতর্ক হয়। সেমিফাইনালে ডিজিটাল ডিভাইসের ব্যবহার শিক্ষার্থীদের বইমুখী করার পরিবর্তে বইবিমুখ করছে কি না এবং কোচিং ও গাইডবই শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞানার্জন থেকে দূরে সরিয়ে দিচ্ছে কি না, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ে শিক্ষা উপকরণভিত্তিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। চ্যাম্পিয়ন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পাবে এক লাখ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ এবং রানার্সআপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পাবে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ। এ ছাড়া রাউন্ড অব সিক্সটিনে অংশগ্রহণকারী প্রত্যেক বিতার্কিকের জন্যও আকর্ষণীয় উপহারের ব্যবস্থা ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১