ময়মনসিংহের তারাকান্দা থানায় দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটে উপজেলার শান্তিনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিমন দেবনাথ উপজেলার বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ও শেফালী দেবনাথের ছেলে।
তিনি তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তারাকান্দা স্কুল রোডসংলগ্ন শান্তিনগর এলাকায় বসবাস করছিলেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় এজাহার নামীয় আসামী লিমন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন