Hasan
১২ নভেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলা: শিক্ষক সাগরের রায় আজ

১২ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলা: শিক্ষক সাগরের রায় আজ

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

নেত্রকোণার মদনে ১২ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের রায় ঘোষণা হচ্ছে আজ।

বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালামের আদালতে এ রায় ঘোষণা করা হবে।

Advertisements

এর আগে গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। শুনানির সময় প্রধান আসামি শিক্ষক সাগর তার জীবনের সব সম্পত্তি, ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি চাইলেও আদালত সেই প্রস্তাব নাকচ করে দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ১২ বছর বয়সী ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে। একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিলে চিকিৎসক শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান আসামি আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।

এই প্রতিবেদনসহ অন্যান্য তদন্তের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানির দিন আসামিপক্ষ থেকে আপসের প্রস্তাব দেওয়া হলে বিচারক তা নাকচ করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা হতে যাচ্ছে।

আলোচিত এ মামলার রায়ে কী সিদ্ধান্ত আসে, তা জানতে অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১