Hasan
১২ নভেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে ঝড়ে পুকুরে ভেঙে পড়ল মুরগির খামার, মারা গেল ১ হাজার মুরগি

ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের ঝোড়ো বাতাসে পুকুরের ওপর নির্মিত একটি মুরগির খামার ভেঙে পড়ে প্রায় এক হাজার মুরগির মৃত্যু হয়েছে। এতে এক রাতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারি সারোয়ার হোসেন।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার ১০ নং ধুরাইল ইউনিয়নের উত্তর রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর রামনগর গ্রামের সারোয়ার হোসেন পুকুরের ওপর খামার নির্মাণ করে দীর্ঘদিন ধরে মুরগি পালন ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ ঝোড়ো বাতাস ও প্রবল ঝড়ের আঘাতে খামারটির কাঠামো ভেঙে পুকুরের ওপর পড়ে যায়। এতে খামারে থাকা প্রায় এক হাজার মুরগি মারা যায়।

সাধের খামারটি চোখের সামনে ভেঙে পড়া এবং একসঙ্গে এতগুলো মুরগি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি সারোয়ার হোসেন। তাঁর এই ক্ষতি শুধু আর্থিক লোকসানই নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের ওপরও বড় আঘাত।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই খামারির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১