Hasan
১২ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের শিমুলীয়া গ্রামে কথিত ভুল চিকিৎসার কারণে দুটি বড় গরু ও দুটি বাছুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি সংশ্লিষ্ট এ.আই. টেকনিশিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুরা রোগে (FMD) আক্রান্ত চারটি গরুর চিকিৎসার দায়িত্ব নেন এ.আই. টেকনিশিয়ান মো. কামাল হোসেন। খামারি মনজুরুল হকের অভিযোগ, নিজেকে অভিজ্ঞ পশু চিকিৎসক পরিচয় দিয়ে তিনি কয়েকদিন ধরে গরুগুলোর চিকিৎসা করেন। তবে চিকিৎসার তৃতীয় দিন থেকেই গরুগুলোর অবস্থার অবনতি হতে থাকে।‎‎এ অবস্থায় খামারি মনজুরুল হক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ২ হাজার টাকা ভিজিট প্রদান করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানাকে খামারে নিয়ে আসেন। কিন্তু কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি গরু মারা যায়। পরে আরও দুটি গরুর মৃত্যু হয়।‎‎এবিষয়ে মারিয়া আক্তার বলেন, এ.আই টেকনিশিয়ান কামাল হোসেনের ভুল চিকিৎসার কারণে আজ আমাদের এতো বড় ক্ষতি হলো। আমাদের সাথে যা হলো অন্য কোনো খামারিদের সঙ্গে যেন এমনটি না হয়।‎‎ক্ষতিগ্রস্ত খামারি মনজুরুল হক বলেন, “মিথ্যা তথ্য দিয়ে কথিত পশু চিকিৎসক মো. কামাল হোসেন আমার চারটি গরুর ভুল চিকিৎসা করেছেন। এতে আমার চারটি গরুই মারা গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”‎‎অভিযুক্ত এ.আই. টেকনিশিয়ান মো. কামাল হোসেনের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।‎‎এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা প্রথমে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তিনি বলেন, “গরুগুলো FMD (ক্ষুরা রোগ) ভাইরাসে আক্রান্ত ছিল। সময়মতো ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই দুটি বড় গরু ও দুটি বাছুর মারা গেছে।”‎‎এ.আই. টেকনিশিয়ান কামাল হোসেনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তাকে কারও ফোন রিসিভ করতে নিষেধ করেছি। সে আপনাদের সঙ্গে কথা বলবে না।”‎‎এ ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১