Hasan
১২ নভেম্বর ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুর জেলা প্রশাসকের গনশুনানী

১১ নভেম্বর বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সেবা গ্রহীতাদের কথা শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করেন জেলা প্রশাসক, শেরপুর, মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৬০ জনেরও বেশি সেবাগ্রহীতা তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তাঁদের মধ্যে ১২৩ জনকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া দুজন অসহায় ব্যক্তিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। একজনকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ ক্রয় করে দেওয়া হয় এবং মাতৃহীনা ৪ মাসের এক শিশুর জন্য ল্যাক্টোজেন গুড়ো দুধ কিনে দেওয়া হয়। এই মাতৃহীনা শিশুটির জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

পাশাপাশি, সেবাগ্রহীতাদের সমস্যার ধরন ও প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, উপপরিচালক (সমাজসেবা)-এর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপপরিচালক সমাজ সেবার কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় , শেরপুর সদর থানা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় সুপারিশসহ প্রেরণ করা হয়।

সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের জনবান্ধব ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা

১

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

৩

ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ

৪

ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

৫

কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪

৬

কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার

৭

সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া

৮

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

৯

মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১০

পাইলটের ছেলে নয়, কৃষকের সন্তানও হতে পারবেন পাইলট : বিমানমন্ত্রী

১১

ত্রিশালে বিমানবন্দর হলে খুলবে অর্থনীতির নতুন দুয়ার

১২

নেত্রকোনায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

১৩

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

১৪

নেত্রকোণায় সিএনজিতে মিলল ৩৪ কেজি গাঁজা, দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কটিয়াদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

ফুলপুরে বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক, কার্যক্রমের উদ্বোধন

১৭

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৮

বাড়িঘরে হামলা-ভাঙচুর, সাবেক এমপি ও আ.লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

১৯

কিশোরগঞ্জে জঙ্গলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

২০
শিরোনামঃ
❮নেত্রকোণায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫০১ জনের বিরুদ্ধে মামলা❮নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার❮‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি❮ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ প্রকল্পের চেক বিতরণ❮ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড❮কাগজে-কলমে শিক্ষার্থী অর্ধশতাধিক, বাস্তবে মাত্র ৪❮কিশোরগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত হযরত আলী গ্রেপ্তার❮সহিংসতা-নৈরাজ্য প্রতিরোধে ভৈরবে পুলিশের বিশেষ মহড়া❮তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার❮মোহনগঞ্জে আ’লীগের সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১