Hasan
২২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে দুই জিডি, শনাক্তে সাইবার ইউনিটে আবেদন

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল বক্তব্য, অপপ্রচার ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. কবির মিয়া (৪৩) নামে এক ব্যক্তি। একই সঙ্গে অভিযুক্ত ভুয়া ফেসবুক আইডিগুলোর প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সাইবার ইউনিটের সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) থানায় জমা দেওয়া জিডি আবেদনে কবির মিয়া উল্লেখ করেন, গত ১৯ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে দুটি ফেসবুক আইডি থেকে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন অশ্লীল, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

জিডি আবেদনে ‘ময়মনসিংহের সংবাদ সমাচার’ ও ‘ময়মনসিংহ সত্য উন্মোচন’ নামে দুটি ফেসবুক আইডির বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালানোর অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া আরও তিনটি আইডির সংশ্লিষ্টতার বিষয়েও অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ময়মনসিংহ নগরীতে দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়িয়ে আসছে। টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগও রয়েছে চক্রটির বিরুদ্ধে। এতে নগরবাসীর একটি অংশ হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত আইডিগুলোর লিংকসহ প্রয়োজনীয় তথ্য সাইবার ইউনিটে পাঠিয়ে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত এবং চক্রটির সদস্যদের আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে। কবির মিয়ার আশঙ্কা, ভবিষ্যতে তাঁর নাম ও ছবি ব্যবহার করে আরও মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে বড় ধরনের সামাজিক ও ব্যক্তিগত ক্ষতি করা হতে পারে।

এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত প্রয়োজনে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানার নথি অনুযায়ী, এ ঘটনায় জিডি নম্বর ২০৪০, তারিখ ২০ নভেম্বর ২০২৬।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান