Admin
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯১টি মোবাইল ও অনলাইন প্রতারণার টাকা ফিরিয়ে দিল আর্মড পুলিশ

মুক্তাগাছা প্রতিনিধি: ২ নং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম সেলের যৌথ অভিযানে ১৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৯১টি হারানো মোবাইল ফোন, ৯০ হাজার ৪৫০ টাকা অনলাইন প্রতারণার অর্থ এবং হ্যাক হওয়া দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি উদ্ধার করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা গেছে, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। দেশের বিভিন্ন থানায় ভুক্তভোগীদের করা জিডির ভিত্তিতে এপিবিএন সদর দফতরের এলআইসি/সিআইএ শাখা প্রযুক্তিগত সহায়তা দিয়ে মোবাইল ফোনগুলো শনাক্ত করে। পরে সাইবার ক্রাইম সেল ওই মোবাইলগুলো উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ ২০ হাজার টাকা।

এছাড়াও, ভুলক্রমে বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়া অর্থ এবং অনলাইন প্রতারণার শিকার তিন ভুক্তভোগীর জিডির ভিত্তিতে তদন্ত করে মোট ৯০ হাজার ৪৫০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়। মুক্তাগাছা ও ত্রিশাল থানায় করা দুটি পৃথক জিডির ভিত্তিতে হ্যাক হওয়া একটি ফেসবুক আইডি ও একটি ইমো অ্যাকাউন্ট উদ্ধার করে পুনরায় প্রকৃত ব্যবহারকারীর কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মুক্তাগাছা এপিবিএন ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল, অর্থ ও আইডি ভুক্তভোগীদের হাতে তুলে দেন ২ এপিবিএন-এর অধিনায়ক মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি)।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), প্রশাসন শাখার কর্মকর্তাবৃন্দ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা।

এপিবিএন অধিনায়ক জানান, অপরাধ প্রতিরোধ ও ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা সবসময় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্ভরযোগ্য কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১

শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

২

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি

৩

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

৪

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী

৫

একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়

৬

চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর

৭

পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

৮

বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না

৯

ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক

১০

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশিদের হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১২

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১৩

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১৪

কেন্দুয়ায় ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা

১৫

কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক

১৬

খালিয়াজুরীতে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

১৭

ময়মনসিংহে তিন সহোদরের মৃত্যুদণ্ড

১৮

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

১৯

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক

২০
শিরোনামঃ
❮ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী❮শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি❮দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি❮বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি❮আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী❮একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়❮চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর❮পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা❮বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না❮ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক