Friday, February 13, 2026
spot_img
Home অন্যান্য স্বাস্থ্য গফরগাঁওয়ে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

গফরগাঁওয়ে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

27
media image
ছবি

সাইফুল ইসলাম বাবুল : ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি (সাবেক পিজি হাসপাতাল) প্রয়াত প্রফেসর ডাঃ হাদী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনভর গফরগাঁও পৌরসভার শিলাসী নিজ বাসভবনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত ডা. এম এ হাদীর বাড়িতে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দেশের খ্যাতিমান চিকিৎসকগণ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দু:স্থ, অসহায় ও সর্বস্তরের নয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।

এছাড়াও প্রতি শুক্রবার দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বল্প ভিজিটে রোগী দেখছেন। হাতের কাছে এই স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here