Thursday, March 12, 2026
spot_img
Home Uncategorized ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

9
media image
ছবি

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীতে অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর কাঁচিঝুলি এলাকায় অবস্থিত প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা-এর মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। তিনি প্রতিবন্ধীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা হালিমা আক্তার দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক মো: মঈন উদ্দিন রায়হান, এপেক্স ক্লাব অব ময়মনসিংহের অতীত সভাপতি এপে; ফয়জুর রহমান আলজিয়াসহ অন্যান্য বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সুমনা আল মজিদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, তারা আমাদেরই অংশ। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাদের জীবনমান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।

আয়োজকরা জানান, অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here