Author
৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর বিচার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরসহ সব অপরাধীর বিচার বাংলাদেশে নিশ্চিত করা হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ক্ষতি পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও তাঁদের পরিবার ও আহতদের পাশে সরকার সবসময় থাকবে।

বুধবার (৫ আগস্ট) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কথা বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইল উপজেলার ছয়টি শহীদ পরিবারের জন্য আধা-পাকা ঘর নির্মাণ ও নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতেও নান্দাইল উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে তিনি এবং তাঁর সরকার থাকবে বলে জানান তিনি।

আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে জুলাই শহীদদের স্মরণে নান্দাইল উপজেলা শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে তিনি জুলাই কর্নারের উদ্বোধন, ‘ছবিতে জুলাই’ শীর্ষক ফটো এক্সিবিশনের উদ্বোধন এবং জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধের গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া ‘জুলাই স্মৃতি ক্যানভাস’-এ গণস্বাক্ষর কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে