Author
৬ অগাস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরি

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ওপেনার তানজিদ হাসান। ৮ বল খেলে রান করতে পারেননি। তাঁর মতো শূন্য রানে আউট হয়েছেন মুশফিকুর রহিমও। মেহেদী হাসান মিরাজ বাদে বাকিদের কেউ ফিফটিও পাননি। মিরাজ অবশ্য ফিফটিও পেরিয়ে অপরাজিত সেঞ্চুরি তুলে নেন।

ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আজ প্রথম দিনে মিরাজের ১০৯ রানে ভর করে প্রথম ইনিংসে ২৬৩ রান তোলে বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ২ উইকেটে ৫১ রান তুলে দিনের খেলা শেষ করে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট ও ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। এ দুটি ম্যাচ সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।

তানজিদকে দ্রুত হারালেও টপ অর্ডারে বাকি ব্যাটসম্যানরা শুরুটা ভালোই পেয়েছিলেন। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেন অফ স্পিনার কোরি রকিচায়োলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্যাচে ১৭৯ উইকেট পেলেও তাঁর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

মিরাজ ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কেউ ইনিংস বড় করতে পারেননি
মিরাজ ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কেউ ইনিংস বড় করতে পারেননিক্রিকেট অস্ট্রেলিয়া

বাংলাদেশের চার বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার ও তাইজুল ইসলামকে আউট করেন কোরি। এর পাশাপাশি হাসান মাহমুদ ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে ২৪ ওভার বল করে ৬ উইকেট পান এই ডানহাতি অফ স্পিনার।

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ৫৩ বলে নাজমুলের ৩৭ রানই সর্বোচ্চ, ৪৭ বল খেলে ৩১ রান করেন ওপেনার সাদমান ইসলাম। টপ অর্ডার ইনিংস বড় করতে না পারলেও ৭ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজ লড়াই চালিয়ে যান শেষের দিকে।

১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর দুই শর আগেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ, কিন্তু খালেদ আহমেদকে নিয়ে শেষ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলের রান আড়াই শ পার করেন মিরাজ, পেয়ে যান সেঞ্চুরিও। ২৮ বলে ১৫ রান করে খালেদ আউট হলেও ১১ চার ও ৪ ছক্কার ইনিংসে ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস : ২৬৩ (সাদমান ৩১, তানজিদ ০, মুমিনুল ১৬, নাজমুল ৩৭, মুশফিক ০, অমিত ১৫, মিরাজ ১০৯*, সৌম্য ১৬, তাইজুল ১০, হাসান ৪, খালেদ ১৫; কোরি ৬/৮৩, জ্যাকবস ১/২৮, থম্পসন ১/২৬) ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংস: ৫১/২ ( কনস্টাস ১, কেলাওয়ে ০, পিটারসন ২৬*, ফিলিপে ২২*; তাসকিন ১/২৪, হাসান ১/৪, ইবাদত ১১/০, খালেদ ১১/০)—প্রথম দিন শেষে।

ব্যাটিংয়ে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের শুরুটা ভালো হয়নি। হাসান মাহমুদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হন ৫ বলে ১ রান করা ওপেনার স্যাম কনস্টাস। ক্যাম্পবেল কেলাওয়ে তাসকিন আহমেদের পরের ওভারে বোল্ড হন।

বোলিংয়ে শুরুতেই উইকেট এনে দেন হাসান মাহমুদ
বোলিংয়ে শুরুতেই উইকেট এনে দেন হাসান মাহমুদক্রিকেট অস্ট্রেলিয়া

১ রানে ২ উইকেট হারালেও দিনের বাকি সময়ে অবশ্য আর উইকেট পড়েনি অস্ট্রেলিয়ার। ৫৮ বলে ৫০ রানের জুটি গড়েছেন কুর্টিস পিটারসন ও জশ ফিলিপ। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন চার ওভার এবং ইবাদত হোসেন ও খালেদ দুই ওভার করে বল করেন। চার ওভারের দুটিই মেডেন করা হাসানই সবচেয়ে কম খরুচে, দিয়েছেন মাত্র ৪ রান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে